×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

হাম নিয়ে সতর্কতা, লক্ষ্মীপুরে হাসপাতালে ১২ শিশু

২০২৬ এপ্রিল ০৪ ১৯:০২:২২

হাম নিয়ে সতর্কতা, লক্ষ্মীপুরে হাসপাতালে ১২ শিশু

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে সদর হাসপাতালে একাধিক শিশু চিকিৎসাধীন থাকায় পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন জানান, ১০০ শয্যার সদর হাসপাতালে এখন ১২ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ভর্তি হয়েছে।

তিনি আরও বলেন, গত তিন মাসে জেলায় মোট ৩৯ জন শিশুর মধ্যে হাম বা হামসদৃশ উপসর্গ পাওয়া গেছে। এসব রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বর্তমান পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালে ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলেও জানান সিভিল সার্জন।

শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক মোরশেদ আলম হিরু বলেন, এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে এবং হাসপাতালে ভর্তি শিশুদের অবস্থাও স্থিতিশীল। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত