ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির দিনকে কাজে লাগিয়ে দিনাজপুরের হাকিমপুরে এক নারীর সঙ্গে ভয়াবহ অনৈতিক ঘটনার অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী,গল্প করার জন্য নিজের কার্যালয়ে ডেকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগীর। পরে তিনি থানায় মামলা করলে রাতেই অভিযুক্ত কর্মকর্তাকে হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। শুক্রবার রাতে তিনি হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপজেলা প্রাণিসম্পদের ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে থানা সূত্র।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে ওই নারীর পূর্বপরিচয় ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মুঠোফোনে কল করে তাকে গল্প করার কথা বলে নিজ কার্যালয়ে ডাকেন। সেখানে যাওয়ার পর দরজা বন্ধ করে দেন তিনি। একপর্যায়ে কথোপকথনের মধ্যেই ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নারী সংশ্লিষ্ট বিতর্কিত ঘটনার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত কর্মকর্তাকে শনিবার (৪ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে