ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে পরিকল্পনা করছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তরুণ ফুটবলারদের এই সাফল্যকে দেশের জন্য গৌরবজনক অর্জন হিসেবে উল্লেখ করেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
এই জয়ের পর প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেম ও দলগত চেতনায় উজ্জীবিত বাংলাদেশের সাহসী তরুণরা আবারও প্রমাণ করেছে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত রাখা সম্ভব।
তিনি আরও বলেন, সরকার ক্রীড়াকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। তরুণ ফুটবলারদের এই অর্জন দেশের ক্রীড়াপ্রেমী মানুষকে নতুন করে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে