ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি
ডুয়া নিউজ : গত জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন যখন স্থিমিত হওয়ার পর্যায়ে, তখন জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন তারা। এই আন্দোলনে নিহত হয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। এবার এসব শহীদদের আত্মত্যাগ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং আহত শিক্ষার্থীদের সঠিক চিকিৎসা প্রদানের দাবি জানিয়ে প্রস্তাবনা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (পুনাব)।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুনাবের সদস্য সচিব আসিফ রেজা ও প্রধান মুখপাত্র নাজমুল আহসান।
জুলাই আন্দোলনে আহত ও নিহতদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করলেও তাদের অনেকেই এখনও চিকিৎসাজনিত অবহেলায় ভুগছেন। এছাড়া আন্দোলন পরবর্তী সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। আমরা সরকার, সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানাই, যেন তারা এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে।
আহত ও শহীদের সঠিক মূল্যায়নের জন্য পুনাবের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাবনা দেওয়া হয়। সেগুলো হলো-
১) ট্রমা হাসপাতাল প্রতিষ্ঠা : আহতদের সুচিকিৎসার জন্য দ্রুত একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করে বর্তমানে চিকিৎসাধীন সব আহতদের সেখানে স্থানান্তর করতে হবে।
২) শহীদদের আনুষ্ঠানিক স্বীকৃতি : প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।
৩) সুষ্ঠু তদন্ত ও বিচার : খুনি, ফ্যাসিস্ট ও দমনমূলক হামলাকারীদের দ্রুতবিচার নিশ্চিত করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর