ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শাওন
ঢাবি প্রতিনিধি: আর্থিক সংকটে মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি ওই শিক্ষার্থীর ভর্তিসংক্রান্ত সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন।
ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। বিজ্ঞান অনুষদ ভুক্ত একটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী তিনি। আজ বৃহস্পতিবার ছিল ভর্তির শেষ দিন। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না তিনি। বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতা ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন এবং তার সমস্যার কথা বিস্তারিত জেনে তাৎক্ষণিক ভর্তি ও ফরমফিলাপের টাকার ব্যবস্থা করে ওই শিক্ষার্থীর হাতে তুলে দেন।
ওই শিক্ষার্থী বলেন, আমার পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকটের কারণে ভর্তি হতে পারছিলাম না। আজ ছিল শেষ দিন। পরে বাধ্য হয়ে এক সিনিয়র ভাইকে জানিয়েছিলাম। তার মাধ্যমে নাছির উদ্দিন শাওন ভাই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করে দেন।
এ বিষয়ে ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন বলেন, একজন সাধারণ শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়াতে পারাটা আমার জন্য কোনো কৃতিত্বের বিষয় নয়, বরং এটি আমার দায়িত্ব। আমি এই ব্যাপারটা কখনো মেনে নিতে পারি না যে আর্থিক সংকটের কারণে কারো শিক্ষাজীবন ব্যাহত হবে। বরং ছাত্রনেতা হিসেবে আগামীতে আল্লাহ যদি আমাকে আরও সামর্থ্য দেন, তবে সরকারের সহযোগিতা নিয়ে সকল প্রতিষ্ঠানে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তিসহ বিভিন্ন সুযোগ বৃদ্ধির চেষ্টা করব। আমি বিশ্বাস করি, আমাদের এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির