ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অনলাইন ক্লাস ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে? যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি ও অভ্যন্তরীণ বিভিন্ন চাপের প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সরকার। জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাস, কর্মঘণ্টা পুনর্বিন্যাস এবং সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন আনার বিষয়টি এখন আলোচনায় রয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাস চালুর বিষয়ে ভাবা হচ্ছে। বাংলা ও ইংরেজি মাধ্যমসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইন-অফলাইন মডেলে আনার বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে।
তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে মন্ত্রী জানান, আসন্ন মন্ত্রিসভার বৈঠকে সরকারের পরিকল্পনা উপস্থাপন করা হবে এবং সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, তা বাস্তবায়ন করা হবে।
জানা গেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, আমদানিতে অতিরিক্ত খরচ এবং ডলার সংকটের কারণে ব্যয় সংকোচনের উদ্যোগ হিসেবে এ ধরনের পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। পূর্ববর্তী করোনাকালের অভিজ্ঞতাকে কাজে লাগানোর চিন্তাও রয়েছে।
সরকারি সূত্রে আরও জানা যায়, জ্বালানি সাশ্রয়ের জন্য বিভিন্ন সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। এসব প্রস্তাব পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। বৈশ্বিক অস্থিরতা ও একাধিক ফ্রন্টে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রাথমিকভাবে তিন মাসের স্বল্পমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরিস্থিতি অবনতি হলে মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের প্রস্তুতিও রয়েছে।
এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে অপ্রয়োজনীয় ঋণ সীমিত করা এবং সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপের বিষয়েও আলোচনা চলছে। যদিও জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপ হলে ছয় মাস থেকে এক বছর মেয়াদি পরিকল্পনাও নিতে হতে পারে। ইতোমধ্যে কয়েকটি মন্ত্রণালয় কৃচ্ছ্রসাধনমূলক বিভিন্ন প্রস্তাবের খসড়া প্রস্তুত করছে।
চলমান আলোচনায় সাপ্তাহিক ছুটিতে পরিবর্তন, বাড়তি একদিন ছুটি যুক্ত করা বা সপ্তাহে দুদিন বাসা থেকে কাজের সুযোগ দেওয়ার মতো প্রস্তাব রয়েছে। পাশাপাশি অফিস সময় কমানো এবং বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আংশিক ক্লাস অনলাইনে নেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে। তবে সবকিছুই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে