ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডিসির নেতৃত্বে নিয়োগ কমিটি বাতিল করল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে জেলা প্রশাসকদের (ডিসি) নেতৃত্বে নিয়োগ সুপারিশ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে জারি করা অন্তর্বর্তী সরকারের আলোচিত পরিপত্র বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে কর্মচারী নিয়োগে সুপারিশের ক্ষমতা আবারও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কাছেই ফিরে গেল।
মঙ্গলবার (২১ জুলাই) এ-সংক্রান্ত পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য গত বছরের ২৮ আগস্ট এ বিভাগ থেকে জারি করা পরিপত্র বাতিল করা হলো।
পরিপত্রে আরও বলা হয়, ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশমালার ২.৪-এর ক, খ ও গ ধারায় বর্ণিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ-সংক্রান্ত অংশ ছাড়া অন্যান্য পদে নিয়োগের বিধান বহাল থাকবে। এসব পদের মধ্যে রয়েছে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার বা ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়ক।
গত বছরের ২৮ আগস্ট জারি করা পরিপত্র অনুযায়ী, শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি হওয়ার কথা ছিল জেলা প্রশাসকের। কমিটিতে সদস্য হিসেবে থাকার কথা ছিল সংশ্লিষ্ট জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তাঁর প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়) এবং সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তার।
ওই পরিপত্রে আরও উল্লেখ ছিল, নিয়োগ সুপারিশ কমিটি পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত এবং নিয়োগের সুপারিশ করবে। প্রয়োজনে মৌখিক পরীক্ষার জন্য একাধিক বোর্ড গঠন করা যাবে এবং জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে নবম গ্রেডের নিচে নয় এমন তিন সদস্যবিশিষ্ট বোর্ড গঠন করা হবে।
এর আগে, ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশমালায় বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ব্যতীত অন্যান্য পদে নিয়োগের জন্য গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে নিয়োগ কমিটি গঠনের বিধান ছিল। ওই কমিটিতে সদস্য হিসেবে থাকতেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রতিনিধি অথবা স্নাতক কলেজের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং জেলা প্রশাসকের প্রতিনিধি। সদস্যসচিবের দায়িত্ব পালন করতেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল