ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

নিজস্ব পদ্ধতিতে ফিরেছে জবি; ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৮:২২:১৪

নিজস্ব পদ্ধতিতে ফিরেছে জবি; ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

ডুয়া নিউজ : আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ সেশনের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় ৫৯০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। এ হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন ৪৩ জন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট শুরু হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। আর দ্বিতীয় শিফট বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

এবার গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনী ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনী পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত