ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিক্রির চাপে সপ্তাহের শুরুতেই পতন শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক, ২৯ মার্চ ২০২৬: সপ্তাহের প্রথম কার্যদিবসে পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দিনটি শেষে প্রধান সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। বিপরীতে, লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে।
ঈদের ছুটি শেষে ফেরা বিনিয়োগকারীদের হাতে নগদ টাকা স্বল্পতায় ভুগছে। ফলে অনেকে শেয়ার কেনার চেয়ে বিক্রির দিকেই ঝুঁকেছেন নিজেদের জরুরি প্রয়োজন মেটাতে। এই বিক্রির চাপই সূচক পতনের পাশাপাশি লেনদেনের পরিমাণ বাড়ানোর কারণ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ ঈদের ছুটির পর আজ থেকে পুরোদমে অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্যে গতি ফিরেছে। শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। তবে অনেক বিনিয়োগকারীর পকেট এখন ফাঁকা। তাই প্রয়োজনীয় টাকার জোগান দিতে শেয়ার বিক্রি ছাড়া উপায় হচ্ছে না তাদের। এই চাপে সূচকের পাশাপাশি দর পড়েছে অনেক কোম্পানির।
তবে বাজার সংশ্লিষ্টদের আশা, এই পরিস্থিতি সাময়িক। অদূর ভবিষ্যতে বাজার আবারও ইতিবাচক ধারায় ফিরবে বলে তারা মনে করছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭২.০৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬.১১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২১.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৮.৩৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৪টির দর বেড়েছে, ২৫০টির দর কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬০৩ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪২ কোটি ৬১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২০ কোটি ৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫টির, কমেছে ৯৬টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৪.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯৯.৮৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৪.৪১ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)