ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
স্বাধীনতা দিবস ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে যান চলাচলে একাধিক বিধিনিষেধ ও ডাইভারশন কার্যকর থাকবে।
বুধবার (২৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জানানো হয়। এতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী ২৬ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।
জাতীয় প্যারেড স্কয়ার কেন্দ্রিক কর্মসূচির সময় সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ যান চলাচল সীমিত থাকবে। শুধুমাত্র স্টিকারযুক্ত আমন্ত্রিত যানবাহন নির্ধারিত রুটে চলতে পারবে। আগারগাঁও ও পার্শ্ববর্তী সড়কগুলোতে ডাইভারশন কার্যকর থাকবে।
বিকল্প পথ হিসেবে মিরপুর, ফার্মগেট, ধানমন্ডি ও বিজয় সরণি থেকে আসা যানবাহনকে বিভিন্ন সংযোগ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া সাধারণ দর্শকদের জন্য নির্ধারিত গেট দিয়ে হেঁটে প্রবেশ এবং নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
বঙ্গভবন এলাকায় বিকেল ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে। এ সময় স্টিকার ছাড়া কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। গুলিস্তান, মতিঝিল ও আশপাশের সড়কে ডাইভারশন চালু থাকবে এবং যানবাহনকে বিকল্প রুটে চলাচল করতে হবে।
মানিক মিয়া অ্যাভিনিউতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কনসার্টকে ঘিরেও ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত নির্দিষ্ট ক্রসিংগুলোতে ডাইভারশন থাকবে এবং যানবাহনকে লেক রোডসহ বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, তিনটি বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে এই বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরবাসীকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তারা বলেছে, এতে সাময়িক ভোগান্তি হলেও সবার সহযোগিতা অত্যন্ত জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত