ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ফোর্সড সেল বিলম্ব হলে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে
ডুয়া নিউজ: শেয়ারবাজারে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো যদি নিয়ম অনুযায়ী ফোর্সড সেল কার্যকর করতে ব্যর্থ হয়, তাহলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে। শেয়ারবাজার উন্নয়ন টাস্কফোর্স এমন একটি সুপারিশ করেছে।
সম্প্রতি টাস্কফোর্স মার্জিন ঋণের বিধিবিধান সংশোধনের প্রস্তাব জমা দিয়েছে। সুপারিশে কমিটির সদস্যরা এই ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বর্তমানে শেয়ারের দাম কমে গেলে যদি কোনো ঋণগ্রহীতার পোর্টফোলিও মূল্য ১২৫ শতাংশে নেমে আসে, তখন ফোর্সড সেলের মাধ্যমে ঋণ সমন্বয় করার নিয়ম রয়েছে।
টাস্কফোর্সের সদস্যরা জানিয়েছেন, যদি কোনো ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এই নিয়ম কার্যকর করতে ব্যর্থ হয় এবং এর ফলে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন, তবে সেই ক্ষতির দায়ভার ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানকে নিতে হবে।
এই সুপারিশের কারণ হিসেবে টাস্কফোর্স জানায়, সময় মতো ফোর্সড সেল করা গেলে বিনিয়োগকারীর কিছু অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তা না করা হলে বিনিয়োগকারীরা আরও বেশি ক্ষতির সম্মুখীন হন। তাই বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য এই সুপারিশ করা হয়েছে।
গত মঙ্গলবার টাস্কফোর্স তাদের সুপারিশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে জমা দিয়েছে।
কমিটির সুপারিশে শেয়ারের বিপরীতে ঋণ সুবিধার বিষয়ে বিভিন্ন প্রস্তাব করা হয়েছে। সুপারিশের মধ্যে অন্যতম হলো ১০ লাখ টাকার কম বিনিয়োগকারীদের ঋণ সুবিধা না দেওয়া।
তবে বিনিয়োগকারীদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, এই সুপারিশ কার্যকর হলে প্রকারান্তরে বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হবেন এবং শেয়ার বাজারের মন্দা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ