ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ জেমসের গানে মাতবে ঢাবি, সবার জন্য উন্মুক্ত আয়োজন
ডুয়া ডেস্ক : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ‘তারুণ্যের উৎসব’। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিন দিনব্যাপী এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার এ আয়োজনে গান গাইবেন নগরবাউল জেমস ও ব্যান্ড আর্টসেল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে। পুরো কনসার্টটি সবার জন্য থাকবে উন্মুক্ত, কোনো টিকিট লাগবে না। সন্ধ্যা ছয়টায় মঞ্চে পারফর্ম করবে আর্টসেল, এরপর সাড়ে আটটায় নগরবাউলের মঞ্চে ওঠার কথা রয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উৎসবের প্রথম দিন কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তরুণ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন, পরিচ্ছন্নতা অভিযান ও বিতর্ক প্রতিযোগিতা।
সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ছিল গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও লোকগান (লালনগীতি, হাসন রাজার গান)। সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যান্ড সংগীত পরিবেশন করে নকশীকাঁথা (সাজেদ ফাতেমী)।
বুধবার ( ১২ ফেব্রুয়ারি) পুরুষ ইভেন্টে ছিল বস্তা দৌড়, দাবা, মোরগ লড়াই, বেলুন ফোটানো, সাত চাড়া এবং আড়াইটায় রশি টানাটানি। এদিন নারী ইভেন্টে ছিল হাঁড়ি ভাঙা, দাবা, বউচি, স্কিপিং, বল নিক্ষেপ, মিউজিক্যাল পিলো পাসিং।
এ ছাড়া বিকেল চারটায় অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দলের অংশগ্রহণে ছিল গান, নৃত্য ও আবৃত্তি। ৭টা ২০ মিনিটে গম্ভীরা (চাঁপাইনবাবগঞ্জ), রাত সাড়ে আটটায় লোকগান (লালনগীতি, হাসন রাজার গান, চন্দনা মজুমদার) অনুষ্ঠিত হয়।
উৎসবের শেষ দিন আজ থাকবে বেলা ১১টায় কেস কমপিটিশন এবং বিকেল পৌনে চারটায় পুরস্কার বিতরণী। সন্ধ্যা সাড়ে ছয়টায় গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। সাড়ে আটটায় নগরবাউলের পরিবেশনা দিয়ে শেষ হবে আয়োজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস