ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারে দুর্নীতি প্রমাণিত হলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেই
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠিত অনুসন্ধান ও তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
তবে প্রতিবেদনে দায়ীদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আগেরদিন মঙ্গলবার এই প্রতিবেদন কমিশনের কাছে দেওয়া হলেও পরের দিন বুধবার ছয় কোম্পানির লেনদেন হয়েছে। তবে বুধবারের লেনদেনে ওই কোম্পানিগুলোর শেয়ারদরে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। বরং অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল লেনদেন। যদিও সবগুলো কোম্পানি বাজারে লেনদেন হয় না।
যে ছয় তদন্ত প্রতিবেদন জমা হয়েছে সেগুলো হলো- ১. বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনা, ২. আইএফআইসি গ্রান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড, ৩. বেস্ট হোল্ডিংস লিমিটেড, ৪. আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ৫. ফরচুন শুজ লিমিটেড ও ৬. কোয়েস্ট বিডিসি লিমিটেড (পূর্বে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস লিমিটেড)।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন, বিগত সময়ের কোম্পানিগুলোর বিরুদ্ধে অনিয়ম, কারসাজি ও দুর্নীতির অভিযোগ ছিল। ফলে কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এখন তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনগুলোর বিষয়ে প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)