ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
খুলনায় একই পরিবারের চারজন গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: খুলনায় পারিবারিক বিরোধে হামলায় চারজন গুলিবিদ্ধ, দুজন ঢাকায় প্রেরণ
খুলনায় পারিবারিক কলহের জেরে দুর্বৃত্তরা ঘরের মধ্যে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন—কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে গাজী রাইসুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা খাতুন। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পেছনে ফাহিমা খাতুনের সাবেক স্বামী ইমরানের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ থাকতে পারে। প্রায় আট মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে এবং গত ডিসেম্বর মাসে ফাহিমা রাইসুলের সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিবাহকে কেন্দ্র করে সাবেক স্বামী আগে থেকেই হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। হামলার সময় দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়, যাদের মধ্যে ফাহিমা সাবেক স্বামীকেও শনাক্ত করেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. লক্ষিন্দার কুমার দে জানিয়েছেন, রঞ্জুয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তার বুকে দুটি গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য রঞ্জুয়ারা এবং পুত্রবধূ ফাহিমা খাতুনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া আনিসুর রহমানের ঘাড়ে তিনটি এবং রাইসুল ইসলামের পায়ে একটি গুলি লেগেছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পারিবারিক কলহের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)