ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
অগ্নিকাণ্ডে নি-হ-ত প্রবাসী তাজ উদ্দিনের মরদেহ আজ দেশে ফিরছে
নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসী বাংলাদেশি মো. তাজ উদ্দিন ইসলামের মরদেহ আজ বুধবার (১৮ মার্চ) দেশে পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য পাঠানো হচ্ছে।
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দিঘুরা আইল্যান্ডে সংঘটিত ওই অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে তাজ উদ্দিন ইসলামের মরদেহ আজ দেশে পাঠানো হচ্ছে। এর আগে নিহত অন্য চারজনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।
বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে মোট সাতজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)