ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
ঈদে নৌপথে বাড়তি ভাড়া নেই, মিলছে ছাড়: প্রতিমন্ত্রী রাজিব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি জানান, নির্ধারিত ভাড়ার ওপরও ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার জন্য।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ঈদযাত্রাকে নিরাপদ রাখতে প্রতিটি লঞ্চের ফিটনেস কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবারের নৌযাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া সদরঘাটের চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকেও লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে এসব রুট স্থায়ী করার পরিকল্পনা রয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। যাত্রীদের মালামাল ও সন্দেহভাজন ব্যক্তিদেরও পরীক্ষা করা হচ্ছে।
কোস্ট গার্ড জানিয়েছে, ঈদযাত্রা ও পরবর্তী ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে ২৪ ঘণ্টা টহল অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে নদীপথে চোরাচালান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল ইসলাম রনি।
এদিকে যাত্রীরা জানিয়েছেন, সদরঘাটে বিনামূল্যে কুলি, ট্রলি ও হুইলচেয়ার সেবা পাওয়ায় তাদের যাত্রা আরও সহজ ও স্বস্তিদায়ক হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস