ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

২০২৬ মার্চ ১৭ ১৮:১৩:১৮

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ঈদের নির্ধারিত সাধারণ ছুটি শুরু হচ্ছে। তবে পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে এই দুই দিন নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরীসহ শিল্পঘন এলাকার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে লেনদেন চালু রাখবে।

বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী— ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো এই নির্দেশনার আওতায় থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এসব শাখা খোলা রাখতে বলা হয়েছে।

ছুটির এই দুই দিন ব্যাংকগুলোতে লেনদেনের বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে:

লেনদেন চলবে: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

অফিস কার্যক্রম: দুপুর ২টা পর্যন্ত।

নামাজের বিরতি: দুপুর ১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন, তাঁদের বিধি মোতাবেক বিশেষ ভাতা বা ওভারটাইম প্রদান করতে হবে। মূলত শ্রমিকদের উৎসব ভাতা ও বেতন সময়মতো পৌঁছে দেওয়া এবং ব্যাংকগুলোর রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত