ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি নিয়োগ

২০২৬ মার্চ ১৬ ২১:০৩:০৭

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ওই আসনের স্থানীয় কার্যক্রম তদারকির জন্য একজন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে ঢাকা-১৭ আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংসদীয় আসনের জনগণের বিভিন্ন প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম সহজভাবে পরিচালনার স্বার্থে এই প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।

এ দায়িত্ব পালনের মাধ্যমে আব্দুর রহমান সানী প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় জনগণের প্রয়োজনীয় বিষয়সমূহ তদারকি এবং সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত