ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
এক মাসের মধ্যেই ভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে।
সোমবার (১৬ মার্চ) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় স্বনির্ভর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবেই এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার এক মাসও পার হয়নি, অথচ এর মধ্যেই নির্বাচনের সময় দেওয়া পাঁচটি অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটারদের আঙুলের কালির দাগ এখনো পুরোপুরি মুছে যায়নি, এর মধ্যেই সরকার কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইমামদের ভাতা প্রদান কার্যক্রমও শুরু হয়েছে। আজকের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে সরকারের আরেকটি প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো বলেও জানান তিনি।
গণমাধ্যমের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম যত বেশি স্বাধীন ও দায়িত্বশীলভাবে কাজ করবে, সরকারের জবাবদিহিতাও তত বেশি নিশ্চিত হবে। ঈদের পর সরকারের বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।
খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়ানো এবং জলাবদ্ধতা কমাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং ভূ-পৃষ্ঠের পানির সঠিক ব্যবহার নিশ্চিত হবে, যা খাদ্য নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান নেতৃত্বের সঙ্গে আগের সরকারের পার্থক্য হলো—প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়নের চেষ্টা করেন। ইতোমধ্যে পাঁচটি অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ তারই প্রমাণ বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, সরকারের কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বরিশাল জেলার নবাগত পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান, বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং বিএডিসির উপসহকারী প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বিএডিসির প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে