ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইছ
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিয়োগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এই নিয়োগের মাধ্যমে তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের স্থলাভিষিক্ত হলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলে দীর্ঘদিন সক্রিয় থাকা রইছ উদ্দীন এর আগে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে সক্রিয় থেকে সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করছেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ। তিনি যে দায়িত্ব ও মর্যাদা দিয়েছেন, সে জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, এই দায়িত্ব গর্বের বিষয় নয়, বরং এটি আমার জন্য একটি বড় দায়িত্ব ও আমানত। ব্যক্তিগত পরিচয়ের আগে তিনি একজন শিক্ষক হিসেবেই পরিচিত থাকতে চান বলে উল্লেখ করেন। সবার সহযোগিতা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস