ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর ও বোরো মৌসুমকে কেন্দ্র করে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ওপর থাকা সব ধরনের রেশনিং ব্যবস্থা ও বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার।
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই বড় ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, মূলত তিনটি প্রধান কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—প্রথমত, সম্প্রতি জ্বালানি তেলবাহী বেশ কিছু জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে; দ্বিতীয়ত, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং তৃতীয়ত, বোরো মৌসুমে কৃষকদের সেচ কাজের প্রয়োজনীয়তা নিশ্চিত করা।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আজ থেকে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেল বিক্রিতে আর কোনো সীমাবদ্ধতা থাকবে না।” তেলের দাম বৃদ্ধির বিষয়ে উদ্বেগ নিরসন করে তিনি আরও বলেন, “যতক্ষণ অর্থনীতি চাপ সইতে পারবে, ততক্ষণ আমরা জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করব। আপাতত দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।”
উল্লেখ্য, এর আগে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছিল। আজকের এই ঘোষণার ফলে দেশের সকল ফিলিং স্টেশন থেকে গ্রাহকরা এখন প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ