ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
নতুন কর্মসূচি ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ডুয়া ডেস্ক: গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত আবুল কাসেম (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত শিক্ষার্থীকে ‘শহীদ বীর কাশেম’ আখ্যা দিয়ে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সেখান থেকে কফিন মিছিল বের করা হবে।
একইসঙ্গে সারাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে শহীদ কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে খাটিয়া মিছিল কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, পেশাজীবী মহলে ও সাধারণ মানুষের মধ্যে এই হত্যার প্রতিবাদ ছড়িয়ে দিতে ব্যাপক গণসংযোগ চালানো হবে। সংগঠনটির নেতারা বলেন, আন্দোলনের মাধ্যমে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ সালামি কত টাকা দেবেন?