ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
উপদেষ্টা নাহিদ-আসিফকে আটকে রাখা হয়েছিল, দেখে চিনতে পারলেন সেই আয়নাঘর
ডুয়া ডেস্ক: জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে তুলে নেওয়ার পর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) টর্চার সেলে (আয়নাঘর) আটকে রাখা হয়েছিল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে গেলে নাহিদ ও আসিফ জানান, তারা সেই টর্চার সেলগুলো চিনতে পেরেছেন। নাহিদ বলেন, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেখানে একপাশে টয়লেট হিসেবে ব্যবহৃত একটি বেসিন ছিল। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সেলগুলোতে মাঝের দেয়াল ভেঙে দেওয়া হয়েছিল এবং দেয়ালগুলোতে নতুনভাবে রং করা হয়।
অন্যদিকে আসিফ জানিয়েছেন, তাকে যে কক্ষে আটকানো হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশে এক্সস্ট ফ্যান ছিল।
জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাহিদ ও আসিফকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় এবং পরে তাদেরকে আয়নাঘরে আটকে রাখা হয়।
আজ গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে তিনি আয়নাঘরগুলোকে প্রমাণ হিসেবে সংরক্ষণের জন্য নির্দেশ দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ সালামি কত টাকা দেবেন?