ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
সচিবালয়ে যাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের প্রতিনিধিদল
ডুয়া ডেস্ক : চাকরিচ্যুত বিডিআর সদস্যদের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে গেছেন। বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে তারা সচিবালয়ে যাওয়ার ডাক পান।
এর আগে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। দুপুর ১টার পর পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে রাস্তায় কাফনের কাপড় পড়ে শুয়ে পড়েন তারা।
পরে শিক্ষা ভবনের সামনে আসেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। সেখানে বিপুল পরিমাণ পুলিশের বাধার মুখে পড়েন। এরপরও তারা সামনে যেতে গেলে পুলিশ জলকামান ব্যবহার করে।
কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যদরা জলকামান পেরিয়ে সচিবালয় এলাকায় আব্দুল গণি রোডে খাদ্য ভবনের সামনে অবস্থান নেন। তারা সেখানে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে।
২০০৯ সালে ঢাকার পিলখানায় বিদ্রোহের অভিযোগে মামলার আসামি হওয়া কারাবন্দি সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ সালামি কত টাকা দেবেন?