ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
স্মারক বৃত্তি পেলেন ঢাবির ৪ শিক্ষার্থী
ঢাবি প্রতিনিধি : পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪ জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক মমতাজুর রহমান তরফদার স্মারক বৃত্তি’ লাভ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, এমএ ২য় সেমিস্টারের শিক্ষার্থী কাকলী আক্তার ও মো. আনিছুর রহমান এবং এমএ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মোছা. রোমানা আক্তার মিতা ও মোস্তাফিজুর রহমান।
ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই বৃত্তির গুরুত্ব অনুভব করতে হবে। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদান করা হলো। এই বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও জীবন বৃত্তান্তকেও সমৃদ্ধ করবে বলে তিনি উল্লেখ করেন। বৃত্তি তহবিল গঠনের জন্য তিনি দাতাকে ধন্যবাদ জানান।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের দাতা সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং অধ্যাপক ড. এ কে এম খাদেমুল হক উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি