ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যোগদান
নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে (সিএফএমএম) যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (৯ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
লন্ডনের ঐতিহাসিক ল্যাঙ্কাস্টার হাউসে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সম্মেলনে কমনওয়েলথভুক্ত মোট ৫৬টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রতিনিধিরা আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ‘কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠক’-এর জন্য প্রয়োজনীয় এজেন্ডা বা আলোচ্যসূচি নির্ধারণ করেন। এছাড়া বর্তমান সময়ে বিশ্বজুড়ে যে সব বৈশ্বিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিয়ম-শৃঙ্খলার ক্ষেত্রে যে সংকট দেখা দিয়েছে, তা নিয়ে ৫৬ দেশের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?