ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
আজ অপারেশন ডেভিল হান্টে যত আটক
ডুয়া নিউজ : চতুর্থ দিনের মতো সারাদেশে চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। চলমান এই অপারেশনে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ৬০৭ জনসহ মোট ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৬০৭ জনকে। এ ছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো—দুইটি বিদেশি পিস্তল, একটি এলএমজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, দুইটি চাপাতি, ৬টি দা/রামদা, ১৩ টি চাকু/ছোরা, দুইটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুইটি প্লাস, দুইটি বাটাল ও দুইটি লাঠি।
প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণানুযায়ী, ডেভিল হান্ট অভিযানের উদ্দেশ্য হলো দেশবিরোধী চক্র, সন্ত্রাসী এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম