ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভিসা ছাড়াই ৩৯ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা
ডুয়া ডেস্ক: বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়ে ৯৩তম স্থানে অবস্থান করছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন, যা গত বছর ছিল ৪২টি।
২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম, যা এখন ৯৩তে উন্নীত হয়েছে। দক্ষিণ এশিয়ায় মালদ্বীপের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত। বিশ্বের তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। যেখানে নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যেখানে পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।
এই সূচক তৈরি হয়েছে বিভিন্ন দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া বা আগাম ভিসা ছাড়া যেসব দেশে যাওয়া যায় তার ভিত্তিতে।
বাংলাদেশিরা যেসব দেশে ভিসা ছাড়া যেতে পারবেন তা হলো:
বাহামাস, বার্বাডোস, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভির্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্ডে, কোমোরো, কুক আইল্যান্ডস, দিভুটি, ডোমিনিকা, ফিজি, গ্রানাডা, গিনিয়া-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসের্র্যাট, মোজাম্বিক, নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রানাডাইনস, জাম্বিয়া, তিমুর ও লেসেছে, থাইল্যান্ড, টোবাগো, ত্রুভালু এবং ভানিয়াতু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি