ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
থানাই হোক ন্যায়বিচার লাভের প্রথম ঠিকানা: আইজিপি
আইজিপি বাহারুল আলম বলেছেন, থানায় এসে কেউ যেন অপমানিত না হয়, থানার দরজা যেন মানুষের জন্য খোলা থাকে। থানার পরিবেশ যেন হয় সাহচর্যের, আতঙ্কের নয়। থানাই হোক ন্যায়বিচার লাভের প্রথম ঠিকানা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বলেছেন, অতীতে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে আমাদের কার্যক্রম ও আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন সময় এসেছে সেই অবস্থান থেকে বের হয়ে আসার। আসুন, আমরা প্রতিজ্ঞা করি সেবা হবে হয়রানিমুক্ত, আচরণ হবে মানবিক, আর লক্ষ্য হবে জনকল্যাণে নিবেদিত থাকা।
বাহারুল আলম বলেন, জুলাই বিপ্লব শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ন্যায়বিচার, মানবিকতা ও দায়িত্ববোধের এক প্রতীক। এই বিপ্লব আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত পরিচয় সেবার মধ্যেই নিহিত, আর জনগণই হচ্ছে সকল ক্ষমতার মূল উৎস।
কর্মশালায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫৯ জন কর্মকর্তা অংশ নেন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট