ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নিয়োগে কোটা পুনর্বহালের ভাইরাল ভিডিওটি মন্ত্রী হওয়ার আগের
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষিকা নিয়োগে ৬০ শতাংশ কোটা পুনর্বহালের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা গেছে, আলোচিত মন্তব্যটি তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেননি; বরং নির্বাচনী প্রচারণাকালে দেওয়া একটি সাক্ষাৎকারের অংশ এটি।
তথ্যানুসন্ধানে জানা যায়, গত ২৮ জানুয়ারি চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সময় তিনি একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন। সম্প্রতি সেই সাক্ষাৎকারের নির্দিষ্ট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ শুরু হয়।
সাক্ষাৎকারে ড. মিলন নারী শিক্ষার প্রসারে অতীত সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দশম শ্রেণি পর্যন্ত উপবৃত্তি চালু করেন এবং পরে তা ইন্টারমিডিয়েট পর্যায়ে সম্প্রসারিত হয়। দায়িত্ব পেলে উপবৃত্তি ডিগ্রি স্তর পর্যন্ত বাড়ানোর পরিকল্পনাও ছিল বলে তিনি বলেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, তারেক রহমান ডিগ্রি লেভেল পর্যন্ত উপবৃত্তি কার্যক্রম সম্প্রসারণ করবেন।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ইন্টারমিডিয়েট পাস নারীদের জন্য একসময় ৬০ শতাংশ কোটা নির্ধারিত ছিল। পরবর্তী সময়ে বিগত সরকার সেটি বাতিল করে বলে মন্তব্য করেন তিনি। ওই কোটা পুনর্বহাল করা হবে বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন।
এ ছাড়া শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়ন নিয়েও মত দেন ড. মিলন। মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম শিক্ষার মধ্যে যে বৈষম্য রয়েছে, তা দূর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ, বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে প্রবাসীদের দক্ষতা উন্নয়ন এবং রেমিট্যান্স বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত