ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। তিনি স্পষ্টভাবে বলেছেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই লক্ষ্মীপুরেও নয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সারাদেশে সড়কে চাঁদাবাজির অভিযোগ নিয়ে জানতে চাইলে মন্ত্রী এ অবস্থান জানান।
তিন দিনের সফরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে পৌঁছান এ্যানি চৌধুরী। শুক্রবার সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মন্ত্রী পরিষদের সভা করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, সদর হাসপাতালে মানুষের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করতেও নজর রাখা হচ্ছে।
জলাবদ্ধতা নিরসনে নেওয়া পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বৃহত্তর নোয়াখালীর আওতায় ভুলুয়া নদী খনন ও রহমতখালী খাল পুনঃখননের একটি প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ রয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে লক্ষ্মীপুরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া মেঘনা নদী ও রহমতখালী খালের পাড়ের ভাঙন রোধে প্রি-ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশব্যাপী খাল খননের ১৮০ দিনের কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তিনি।
এ্যানি চৌধুরী আরও বলেন, দীর্ঘদিন ধরে বঞ্চিত লক্ষ্মীপুরকে নতুনভাবে গড়ে তুলতে চান তারা। অতীতের আন্দোলন-সংগ্রামে যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। নির্বাচনের সময় মানুষের যে প্রত্যাশা রাস্তা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও অবহেলা দূরীকরণ সেগুলো বাস্তবায়নে কাজ করবেন বলেও উল্লেখ করেন।
এ সময় সার্কিট হাউসে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু