ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো কর্মসূচি ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, কয়েক দিন আগে অনুষ্ঠিত নির্বাচনে কোনো ত্রুটি-বিচ্যুতি ঘটেনি। একইভাবে একুশে ফেব্রুয়ারির কর্মসূচিও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্বেচ্ছাসেবকরাও সহযোগিতায় থাকবেন। শহীদ মিনার ও আশপাশ এলাকায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
ডিএমপি কমিশনার অনুরোধ করেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড ব্যবহার করতে হবে। অন্য কোনো পথ দিয়ে প্রবেশ না করার আহ্বান জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর বা চাঁনখানপুল দিয়ে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া শহীদ মিনার প্রাঙ্গণে কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন না করার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, দুর্ঘটনা এড়াতে বোম্ব ডিস্পোজাল ইউনিট, সিসিটিভি ক্যামেরা ও ডগ স্কোয়াডসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশে ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। পাশাপাশি দেশব্যাপীও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত