ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
জুলাই গণহত্যার অন্যতম মূল পরিকল্পনাকারী জয়-পলক: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায় নির্ধারণে গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এনেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, ওই সময়ের ঘটনায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড সংঘটনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জয় ও পলকের বিরুদ্ধে প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করে।
চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনরত ছাত্র ও সাধারণ মানুষের ওপর ব্যাপক সহিংসতা চালানো হয়েছিল। আইসিটি সংশ্লিষ্ট দায়িত্বে থাকার কারণে জয় ও পলক ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তে জড়িত ছিলেন এবং এর মাধ্যমে হত্যাযজ্ঞ সংঘটনে সহায়তা করেছেন বলে প্রসিকিউশনের অভিযোগ।
তিনি আরও বলেন, গণহত্যায় সহায়তার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান-এর সঙ্গে পলক আলোচনা ও পরিকল্পনায় যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।
তাজুল ইসলাম বলেন, ইন্টারনেট বন্ধ রাখার মাধ্যমে আন্তর্জাতিক মহলের কাছে ঘটনাগুলো গোপন রাখার চেষ্টা করা হয়েছিল। পাশাপাশি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে আসামিদের সম্পৃক্ততার বিষয়টি সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ