ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেত্রকোনায় বিএনপি-স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষে আহত ৭
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৩ আসনের কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম এবং ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। উভয়েই বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, গারাউন্দ ও দেওপাড়া গ্রামের মধ্যে নির্বাচনী আলোচনা চলাকালীন যুবদল নেতা আব্দুল হালিম ও স্বতন্ত্র প্রার্থীর (ঘোড়া প্রতীক) অনুসারী আলমগীর মিয়ার মধ্যে তর্কবিতর্ক বাঁধে। একপর্যায়ে ধানের শীষ ও ঘোড়া প্রতীকের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত সাতজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুঁইয়া অভিযোগ করেন, তাঁর সমর্থক পাঁচজনকে হামলা করে আহত করেছে এবং ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরও কোনও প্রতিকার পাওয়া যায়নি। বিএনপি প্রার্থীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ জানান, রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় এবং সেনাসদস্যরাও অবস্থান নেন। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের