ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
রাজধানীতে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান রাজধানীতে নতুন ফ্রি এনিমেল ক্লিনিকের উদ্বোধন করেছেন। এই ক্লিনিকের মাধ্যমে রাজধানীর প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
আজ (বুধবার) বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে বনানীর কে ব্লকের ২৪ নং রোডের ১৮ নম্বর ভবনে ক্লিনিকটি উদ্বোধন করেন তিনি। সংগঠনটির সদস্যরা জানান, “দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল” স্লোগানকে সামনে রেখে তারা দেশের প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করছে। ইতিমধ্যে ঢাকা শহরে প্রাণীদের জরুরি চিকিৎসার জন্য বিনামূল্যে এম্বুলেন্স সেবাও পরিচালনা করা হচ্ছে।
বাওয়া আশা করছে, এই ফ্রি এনিমেল ক্লিনিকের মাধ্যমে অসুস্থ ও আহত প্রাণীদের সাহায্য করা ছাড়াও সাধারণ মানুষকে প্রাণী রক্ষায় আরও সচেতন এবং সক্রিয় হওয়ার অনুপ্রেরণা দেয়া সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)