ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
নির্বাচন নিরাপত্তায় সরকারের প্রস্তুতি জানলেন মার্কিন রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা ব্যবস্থাপনায় সরকারের প্রস্তুতি নিয়ে সরাসরি অবহিত হয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ ও কৌশল সম্পর্কে তাকে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি, সমন্বয় এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার বিষয়গুলো উঠে আসে।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক আনুষ্ঠানিক বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানায়, আলোচনার মাধ্যমে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সরকারের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।
বার্তায় আরও বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ রাষ্ট্রদূতের সামনে উপস্থাপন করেন। এসব প্রস্তুতি সম্পর্কে অবগত হয়ে মার্কিন রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের প্রশংসা করেন।
নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়। দুই দেশের মধ্যে চলমান ও ভবিষ্যৎ নিরাপত্তা অংশীদারত্ব নিয়ে মতবিনিময় হয়।
এ সময় উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি