ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
নির্বাচনী নিরাপত্তায় ৬২ উপজেলায় একক দায়িত্বে থাকবে বিজিবি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সীমান্তবর্তী ৬২টি উপজেলায় এককভাবে নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহিলা আদর্শ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ তথ্য জানান।
বিজিবি মহাপরিচালক বলেন, সারাদেশে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬২টি উপজেলায় বিজিবি এককভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবে।
তিনি আরও জানান, এবারের নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। নির্বাচনী এলাকায় নজরদারির জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন করা হবে। বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে মাঠে সক্রিয় থাকবেন।
ভোটাররা যাতে নির্বিঘ্নে ও ভয়হীন পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন বিজিবি প্রধান। তিনি দায়িত্বরত সকল সদস্যকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর প্রতিনিধি, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিজিবি মহাপরিচালক হেলিকপ্টারযোগে ঝিনাইগাতী পৌঁছান এবং বেইজ ক্যাম্পের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ সালামি কত টাকা দেবেন?