ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
একযোগে ২০৬ সরকারি কলেজ শিক্ষক পেলেন পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পদোন্নতির জট অবশেষে কাটল সরকারি কলেজের শত শত শিক্ষকের জন্য। দেশের বিভিন্ন সরকারি কলেজের মোট ২০৬ জন শিক্ষককে একযোগে পদোন্নতি দিয়েছে সরকার, যা সংশ্লিষ্ট শিক্ষক সমাজে স্বস্তি ও সন্তোষ সৃষ্টি করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কেউ কেউ দুই ধাপ, আবার কেউ তিন ধাপ পদোন্নতি পেয়ে প্রভাষক থেকে অধ্যাপক হয়েছেন। তালিকায় এমন শিক্ষকরাও রয়েছেন, যাদের ক্ষেত্রে ১৯৯৫ সাল থেকে পদোন্নতি ঝুলে ছিল।
আত্তীকরণ বিধিমালা-২০০০ অনুযায়ী এসব শিক্ষক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত। তাদের ক্ষেত্রে ভূতাপেক্ষিক পদোন্নতি দেওয়া হয়েছে, যা কেবল বেতন নির্ধারণের উদ্দেশ্যে গণ্য হবে। এই পদোন্নতির ফলে কোনো শিক্ষক অতীত সময়ের জন্য বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকার গত বছরের ২৭ নভেম্বরের রায়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের ২০১৮ সালের ১ আগস্টের রায় এবং রায় বাস্তবায়ন মামলার আদেশের আলোকে এই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে ইনসিটু হিসেবে যোগদান করবেন। অন্যদিকে, যেসব শিক্ষক অন্যত্র কর্মরত বা অবসরপ্রাপ্ত, তারা বিধি অনুযায়ী ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ভূতাপেক্ষিক যোগদান করবেন।
জানা গেছে, পদোন্নতি, জ্যেষ্ঠতা ও বিধিসংক্রান্ত একাধিক মামলার রায় দীর্ঘদিন বাস্তবায়ন না হওয়ায় এসব শিক্ষকের ক্যারিয়ার অগ্রগতি আটকে ছিল। অনেক শিক্ষক অবসর গ্রহণ করলেও আদালতের রায়ের আলোকে তাদের ক্ষেত্রেও এই পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ সালামি কত টাকা দেবেন?