ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
পে-স্কেলের দাবিতে রেলপথ অবরোধে সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে এবার কঠোর পথে হাঁটলেন সরকারি চাকরিজীবীরা। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রেলপথ অবরোধ শুরু করেছেন বাংলাদেশ রেলওয়ের শ্রমিক ও কর্মচারীরা।
আন্দোলনকারীরা জানান, পূর্বঘোষিত তিন দিনের কর্মবিরতির কর্মসূচির ধারাবাহিকতায় এই অবরোধ পালন করা হচ্ছে। তাদের স্পষ্ট হুঁশিয়ারি দাবি মানা না হলে আগামী দিনে সারাদেশে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং শ্রমিক ও কর্মচারী কাউন্সিলের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনটির নেতারা বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নবম পে-স্কেল ঘোষণা দেওয়ার দাবিতে তারা দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে যোগাযোগ ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় বাধ্য হয়েই কঠোর কর্মসূচি নিতে হচ্ছে।
রেলপথ অবরোধের ফলে বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এতে যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেও চরম ভোগান্তি তৈরি হয়েছে। তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক ও কর্মচারীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি