ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
টিউলিপের প্লট দুর্নীতি: ছয় বছরের কারাদণ্ড নিশ্চিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকার বিশেষ জজ আদালত টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের ভূমি বরাদ্দে দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছে। আদালত বলেছেন, টিউলিপ তাঁর মা, ভাই ও বোনের জন্য প্লট বরাদ্দে অনৈতিক প্রভাব ব্যবহার করেছেন এবং বিদেশ থেকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার ফোন দিয়ে প্ররোচিত করেছিলেন।
আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম দুইটি পৃথক মামলায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের জন্য রায় দেন। আদালত টিউলিপ রেজওয়ানাকে প্রতিটি মামলায় দুই বছর করে, মোট ছয় বছরের কারাদণ্ড দেন।
গত ১ ডিসেম্বর টিউলিপের মা শেখ রেহানার প্লট বরাদ্দ সংক্রান্ত মামলায় টিউলিপকে দুই বছরের সাজা দেওয়া হয়েছিল। এখন তিন মামলায় মোট কারাদণ্ড হলো ছয় বছর।
আদালতের রায়ে বলা হয়েছে, সাক্ষীদের জবানবন্দি, তদন্ত প্রতিবেদন ও দলিলপত্র অনুযায়ী প্রমাণিত হয়েছে যে, টিউলিপ সিদ্দিক রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে তাঁর পরিবারের নামে প্লট বরাদ্দে অনৈতিক প্রভাব খাটিয়েছেন।
টিউলিপ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে প্রভাবিত করে বিদেশ থেকে ফোন ও দেশে এসে সাক্ষাৎ করে প্লট বরাদ্দে চাপ সৃষ্টি করেছিলেন।
আদালত আরও উল্লেখ করেছে, মা, ভাই ও বোন রাজউকের প্লট পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও টিউলিপ কর্তৃপক্ষকে প্রভাবিত করেছেন। নিজ নামে প্লট না নিয়ে পরিবারের নামে নেওয়ায় তাঁকে দণ্ডিত করা হয়েছে।
দুই মামলায় শেখ হাসিনাকে ১০ বছর, এক মামলায় আজমিনাকে ৭ বছর এবং এক মামলায় রাদওয়ানকে ৭ বছরের সাজা দেওয়া হয়েছে। এছাড়া রাজউক, গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও সাজা প্রদান করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি