ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুয়েটের মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
ডুয়া ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ২৭ জানুয়ারি প্রাক-নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
ওয়েবসাইটে দেওয়া বার্তায় বলা হয়, বুয়েটের এক বার্তায় বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করার আগে বিভাগীয় অপশন অনলাইনে পূরণ করতে হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪ হাজার ২শ ১১ জন শিক্ষার্থী প্রাক-নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৩শ ৩৯ জন এবং ছাত্রী ৬ হাজার ৮শ ৭২ জন। ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নের মাধ্যমে প্রাক-নির্বাচনি পরীক্ষা নেওয়া হয়।
জানা গেছে, কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদগুলোর অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ মোট আসন ১ হাজার ৩শ ৯টি রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)