ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি থেকে অধ্যাপক শিশির ভট্টাচার্যকে বহিষ্কারসহ ৩ দাবি
ডুয়া নিউজ : ঢাবি শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক শিশির ভট্টাচার্যের বিরুদ্ধে শিক্ষকতার পদ বাতিল এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে নবীজী হযরত মুহাম্মদ (সা.)-এর ঐতিহাসিক হিজরত নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন শিশির ভট্টাচার্য।
বক্তারা জানান, ১১ ডিসেম্বর রাতে শিশির ভট্টাচার্য তার ফেসবুক পেজে নবীজী (সা.)-এর হিজরত নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর আগেও, গত ২৩ অক্টোবর একই ধরনের কটূক্তি করেছেন তিনি।
বক্তাদের দাবি করেন, শিশির ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে আসছেন এবং বর্তমানে বিদেশে পালিয়ে থেকেও একই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শিক্ষকত্ব বাতিল ও সর্বোচ্চ শাস্তি শিশির ভট্টাচার্যের শিক্ষক পদ অবিলম্বে বাতিল করে ঢাবি কর্তৃপক্ষকে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করতে হবে।
তাকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নবীজী হযরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা সংরক্ষণের জন্য সংবিধানে সংশোধনী আনার দাবি জানানো হয়। সংবিধানে নবীজীর প্রতি শ্রদ্ধা ও তার আদর্শ সর্বোচ্চ মর্যাদায় তুলে ধরার আহ্বান জানানো হয়।
সমাবেশে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম। ইসলাম ও নবীজীর (সা.) বিরুদ্ধে কটূক্তি করা রাষ্ট্রদ্রোহের শামিল। কাজেই রাষ্ট্রের উচিত এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন স্টুডেন্টস ফর সভারেন্টির নেতৃবৃন্দ মুহম্মদ জিয়াউল হক, শাকিল মিয়া, মুহিউদ্দিন রাহাত, রাফসান, সাইদুলসহ আরও অনেকে।
এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) সিরিয়ায় দুই যুগ ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অধ্যাপক। সেখানে তিনি লিখেছেন, ‘আসাদও পালালো?’ প্রশ্ন শুনে এক আরবি বন্ধু বললো: ‘অবাক হচ্ছো কেন, পালানোতো সুন্নত (আরব দেশে মহাপুরুষদের অনুকরণীয় দৃষ্টান্ত)!’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির