ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেবে না জামায়াতে ইসলামী
নিজস্ব প্রতিবেদক: প্রতিশোধের রাজনীতি নয়, বরং ক্ষমা ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। মানুষের জান-মাল ও সম্মান সুরক্ষিত থাকবে। কোনো অন্যায় আধিপত্যের কাছে মাথা নত করা হবে না এবং ভয়ভীতির রাজনীতিও গ্রহণ করা হবে না।
জামায়াত আমির অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় মা-বোনদের ওপর হামলা ও সম্মানহানির ঘটনা ঘটছে। তিনি বলেন, একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে নারীদের অসম্মান এই দ্বিচারিতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
যুবসমাজ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ভাতা দিয়ে তরুণদের ছোট করে রাখার রাজনীতিতে তারা বিশ্বাসী নন। বরং দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে যুবকদের উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করা হবে, যাতে তাদের মর্যাদা আরও বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, অতীতে যারা জুলুমের শিকার ছিলেন, তাদের কেউ কেউ আজ জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বর্তমান প্রজন্ম সেই পুরোনো, জীর্ণ ও পচে যাওয়া রাজনৈতিক ধারার পরিবর্তন চায়। যুবসমাজ সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে অবস্থান নিয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
জনসভায় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা