ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
হলের নামফলক ভাঙতে গিয়ে শিক্ষার্থী আহত
ডুয়া নিউজ : ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ‘মুজিব’ ম্যুরাল ভেঙে ফেলেছেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙার সময় পড়ে গিয়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীর নাম শাহজালাল আহমেদ জনি। তিনি বিশ্ববিদ্যালয়টির চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পরে নজরুল বিশ্ববিদ্যালয়ে। এ সময় ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের অবশিষ্ট মুজিব পরিবারের স্মৃতি ধারক সকল স্থাপনা ভেঙে দেয়ার ঘোষণা দেন। এরপর মই দিয়ে হলটির অবশিষ্ট মুজিব ম্যুরাল ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। পরে বঙ্গমাতা হলের ফজিলাতুন্নেছার ম্যুরাল ও নামফলক ভেঙে দেয়ার জন্য নারী শিক্ষার্থীদের হলটির সামনে গেলে ভেতর থেকে বিভিন্ন শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
নারী শিক্ষার্থীদের তোপের মুখে মই ব্যবহার করে শুরু হয় নামফলক ভাঙার কাজ। এ সময় উভয়পক্ষের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় চলে। এমন পরিস্থিতিতে হলের নামফলক ভাঙতে গিয়ে মই পিছলিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়টির চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহজালাল আহমেদ জনি। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
এদিকে শিক্ষার্থীরা রাতেই বিশ্ববিদ্যালয়ের ম্যুরালটি ভাঙার প্রস্তাব করলেও আজ বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে হল প্রশাসনের উদ্যোগে ম্যুরাল ভাঙা ও নামফলক সরিয়ে নেয়ার আশ্বাস দেওয়া হয়। আশ্বাস পেয়ে বিপ্লবী ছাত্ররা রাতেই ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)