ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হলের নাম পরিবর্তন

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ০৯:২৮:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হলের নাম পরিবর্তন

ডুয়া ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ নামকরণ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নেন।

শিক্ষার্থীরা হলের পুরোনো বিল্ডিংয়ে বঙ্গবন্ধুর নামাঙ্কিত ফলক হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন এবং সেখানে নতুন নাম লিখে দেন। তাদের দাবি, যারা সহপাঠীদের হত্যা ও আক্রমণ করেছে, তাদের কোনো চিহ্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকবে না।

শিক্ষার্থীদের গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়। পাশাপাশি বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়।

এর আগে, শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ধ্বংস করে। বুলডোজার ও ক্রেন ব্যবহার করে ঐতিহাসিক স্থাপনা ভেঙে ফেলা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত