ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ডাকসু ভিপি
'শহীদ ফেলানীর হাত ধরেই জুলাই বিপ্লবের লিগ্যাসি তৈরি হয়েছে'
নিজস্ব প্রতিবেদক: ২০১১ সালে সীমান্তে ফেলানী খাতুনকে হত্যার পর কাঁটাতারে ঝুলিয়ে রাখার মাধ্যমে কার্যত পুরো বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ডাকসু প্রাঙ্গণে ভারতীয় বাহিনী কর্তৃক ফেলানী হত্যার ১৫ বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, "গত ১৬ বছরের লড়াই-সংগ্রামে শহীদ ফেলানী ছিলেন এক অনুপ্রেরণার বাতিঘর। চব্বিশের জুলাই বিপ্লবের লিগ্যাসি মূলত তার মতো শহীদদের হাত ধরেই তৈরি হয়েছে। ২০১১ সালে ফেলানীকে কাঁটাতারে ঝুলিয়ে রাখার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব হারিয়েছিল এবং এরপর থেকেই আমরা ভারতের আধিপত্যবাদ দেখতে পেয়েছি।"
তিনি আরও বলেন, গত দেড় দশকে বাংলাদেশ ভারতের একটি ‘সাবলেট কলোনি’র মতো ছিল, যেখানে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও অর্থব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি সাবেক আওয়ামী লীগ সরকারকে ‘দিল্লির পুতুল সরকার’ হিসেবে অভিহিত করে বলেন, তৎকালীন সময়ে হলের নিয়ন্ত্রণ থেকে শুরু করে সবকিছুই দিল্লি থেকে পরিচালিত হতো।
বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় বাধার প্রসঙ্গ টেনে ডাকসু ভিপি স্মৃতিচারণ করে বলেন, ২০২৪ সালে ঢাবির বটতলায় কোরআন পাঠের আসর করায় তৎকালীন উপাচার্য শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দিয়েছিলেন। তিনি দাবি করেন, তৎকালীন উপাচার্য জানিয়েছিলেন যে দিল্লির দূতাবাস থেকে চাপ আসার কারণে এমন পদক্ষেপ নিতে হয়েছিল।
সাদিক কায়েম শহীদ ফেলানীর বাবা-মায়ের আপসহীন লড়াইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বর্তমান বাংলাদেশ এই অঞ্চলের মাটি ও মানুষের সংস্কৃতির বাংলাদেশ। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে আর অবজ্ঞা করতে দেওয়া হবে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত