ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
১৫০ কিমি পথ পায়ে হেঁটে পরিভ্রমণ করছে ঢাবি রোভার স্কাউট গ্রুপের তিনটি দল
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের দুইটি রোভার স্কাউট দল ও একটি গার্ল-ইন রোভার দল পায়ে হেঁটে পাঁচ দিনে ১৫০ কিমি পথ অতিক্রমের মাধ্যমে "প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড" অর্জনের লক্ষ্যে পরিভ্রমণ শুরু করেছে।
রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান এই অ্যাওয়ার্ড অর্জনের একটি ধাপ হলো "পরিভ্রমণকারী ব্যাজ"। এটি অর্জনের জন্য রোভারদের নির্দিষ্ট সময়ের মধ্যে পায়ে হেঁটে ১৫০ কিমি, বা সাইকেলযোগে ৫০০ কিমি, অথবা নৌকাযোগে ২৫০ কিমি ভ্রমণ করতে হয়।
এই লক্ষ্য পূরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট দলের চার সদস্য আহসান উল্লাহ, সারতাজ সাহাদৎ, জয়নাল আবেদীন, এবং শাহজাহান সম্রাট আগামী ১৩ ডিসেম্বর ২০২৪ থেকে ১৭ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চট্টগ্রাম ডিসি অফিস থেকে কক্সবাজার ডিসি অফিস পর্যন্ত ১৫০ কিমি পথ পায়ে হেঁটে ভ্রমণ করবেন। তারা পরিভ্রমণ পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম ডিসি অফিস, গাছবাড়িয়া সরকারি কলেজ, লোহাগাড়া উপজেলা পরিষদ, চকরিয়া কোরক বিদ্যাপীট, ইদগাঁও উপজেলা পরিষদ ও কক্সবাজার ডিসি অফিসে যাত্রা বিরতি ও রাত্রি যাপন করবেন।
একই তারিখে আরো দুটি দল লিজন পাল, মো. রাসেল ইসলাম, ও সাগর রায় এবং মোসাঃ ফাতেমাতুন জোহুরা, মোছাঃ আছিয়া আক্তার রেমিজা, মোছাঃ মুক্তা আক্তার, ও মোসাঃ আরফিনা আক্তার নরসিংদী সদর থেকে মৌলভীবাজার সদর পর্যন্ত ভ্রমণে অংশগ্রহণ করবে। তারা পরিভ্রমণ পরিকল্পনা অনুযায়ী নরসিংদী সার্কিট হাউজ, ভৈরব উপজেলা পরিষদ, মাধবপুর উপজেলা পরিষদ, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ ও মৌলভীবাজার জেলা স্কাউট ভবনে যাত্রা বিরতি ও রাত্রি যাপন করবেন।
রোভাররা পরিভ্রমণের পাশাপাশি চলতি পথে বিভিন্ন সচেতনতামূলক বার্তা যেমন "প্লাস্টিক বর্জন করুন, পৃথিবীকে রক্ষা করুন", "বায়ুদূষণ বন্ধ করি, প্রাণের পৃথিবী গড়ে তুলি", "বাড়ির আঙ্গিনা রাখো পরিষ্কার, ডেঙ্গু রোধে হবে উপকার" স্থানীয় জনগণের কাছে তুলে ধরবেন।
উল্লেখ্য, এই পরিভ্রমণের উদ্দেশ্য শুধুমাত্র ব্যাজ অর্জন নয়; বরং এটি রোভারদের শারীরিক সক্ষমতা, ধৈর্য, এবং একতার নিদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকাপালনকরবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?