ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে এই ফলাফল উন্মোচন করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ‘এ’ ইউনিটে মোট ৪১ হাজার ৬০৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫২ শতাংশ। মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী ১০০ নম্বরের মধ্যে ৯০ দশমিক ৬৫ পেয়েছেন। মেধাতালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য সর্বনিম্ন নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
এর আগে গত ২ জানুয়ারি একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা অঞ্চল (ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজসমূহ) এবং রাজশাহী অঞ্চল (রাজশাহী বিশ্ববিদ্যালয়) কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রভিত্তিক উপস্থিতির তথ্য অনুযায়ী, ঢাকা অঞ্চলে ৮৯ দশমিক ৬৬ শতাংশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯৩ দশমিক ৩৩ শতাংশ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯০ দশমিক ১০ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।
শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সরাসরি নিচের গুগল ড্রাইভ লিংকে গিয়ে ফলাফল দেখতে পারবেন:
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল