ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবির) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া হয়। এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু করা হয়েছিল।
ভোটের দিনে সকাল থেকেই শিক্ষার্থীরা লাইন ধরে ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করে। ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসবমুখর। নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভোটারদের সুবিধার্থে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব রুটে বাস চলাচল নিশ্চিত করা হয়। সকাল সাড়ে ৮টার মধ্যে অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে ক্যাম্পাসে এসে পৌঁছান।
ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা শুরু হয়েছে। এবারের নির্বাচনে জকসু কেন্দ্রীয় সংসদে ১৫৭ জন ও হল সংসদে ৩৩ জন প্রার্থী ছিলেন। ভোটার সংখ্যা কেন্দ্রীয় সংসদে ১৬,৭৩৫ এবং হল সংসদে ১,২৪৭ জন। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। মোট ৩৪টি পদের জন্য মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর