ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জকসুতে ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ইউটিএলের
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্যানেলের পক্ষ থেকে ব্যালট নম্বর সম্বলিত বই ভোটকেন্দ্রে প্রবেশ করানো হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ইউটিএলের সদস্যসচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,“দুঃখজনক হলেও সত্য, আমরা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেছি। একটি পোলিং এজেন্টের হাতে একটি বড় বই দেখা গেছে, যেখানে ব্যালট নম্বর সংবলিত তথ্য রয়েছে। কয়েকটি কেন্দ্রে আমরা এমন বই পেয়েছি, যেখানে স্পষ্টভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের নাম উল্লেখ আছে।”
তিনি আরও বলেন,“এখানে কে করেছে, সেটাই শুধু বিষয় নয় এই ধরনের তালিকা কীভাবে তৈরি হলো এবং কীভাবে তা পোলিং এজেন্টদের হাতে পৌঁছাল, সেটাই বড় প্রশ্ন। আমরা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
এ সময় তিনি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত